বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : এবারের এইচএসএলসি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করে প্রশংসা কুড়িয়েছে জারিন কাওসার লস্কর। সে মোট ৫১৫ নম্বর পেয়ে ৮৫.৮৬ শতাংশ নম্বরসহ ডিস্টিংশন নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি পাঁচটি বিষয়ে লেটার মার্কস অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছে সে।
জারিন কাওসার লস্কর বাম বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী। তার বাবা খাইরুল ইসলাম লস্কর ধলাই বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত জারিন এই সাফল্যের মাধ্যমে পরিবার, বিদ্যালয় এবং সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছে।
তার এই কৃতিত্বে শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিশিষ্টজনেরা আনন্দ প্রকাশ করেছেন। অনেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। শিক্ষামহলের মতে, জারিন কাওসার লস্করের এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।



