হাইলাকান্দি জেলার দু’টি আসনে নির্বিঘ্নে ভোট

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : হাইলাকান্দি জেলার দু’টি বিধানসভা আসনে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া। ভোটকে কেন্দ্র করে জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের পোর্টালের তথ্য অনুসারে হাইলাকান্দি আসনে ভোট পড়েছে ৮২.৩৩ শতাংশ এবং আলগাপুর-কাটলিছড়া আসনে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। তবে ভোটের এই হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার গোটা অসমের  সঙ্গে হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা আসনেও চলে নির্বাচন পর্ব। কড়া নিরাপত্তার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসনের বিশেষ তৎপরতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোটদান। গণতন্ত্রের এই উৎসবে শামিল হয়ে গোটা দিন লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এতে ইভিএম বন্দি হয়েছে প্রার্থীদের ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *