সোনাইয়ের অগপ প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়ার মতদান

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : সোনাই বিধানসভা কেন্দ্রে স্বপরিবারে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অসম গণ পরিষদ (এজিপি) প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া। তিনি ৪২২ নম্বর ধনেহরি এলপি স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করেন।
ভোট দেওয়ার পর তিনি জানান, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সাধারণ ভোটারদের শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোটদানের আহ্বান জানান তিনি। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও ভোটারদের সহযোগিতারও আহ্বান জানান প্রার্থী।

এদিন তাঁর সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন, যা এলাকায় ভোটারদের মধ্যে উৎসাহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *