শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : শান্তিপূর্ণভাবে চলছে অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ১২৬টি বিধানসভা আসনে মোট ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের ২ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ১৩৯ জন ভোটার। এর মধ্যে ১ কোটি ২৪ লাখ ৮২ হাজার ২১৩ জন পুরুষ ভোটার এবং ১ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৫৮৩ জন মহিলা ভোটার রয়েছেন। এছাড়াও ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *