সপরিবারে ভোটদান রাজদীপের, জয়ের আশাবাদী

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায় এদিন সকালে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে শিলচরের রাধামাধব বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারের নির্বাচনকে কেন্দ্র করে একপ্রকার উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের কয়েকজন সদস্য বাইরে থাকলেও ভোট দিতে সকলেই বাড়িতে ফিরে এসেছেন, যা গণতন্ত্রের প্রতি মানুষের দায়বদ্ধতারই পরিচয় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। যদিও দু-একটি স্থানে ইভিএমে সামান্য ত্রুটি দেখা গিয়েছিল, তবে ভোটকর্মীরা দ্রুত তা মেরামত করে ভোটগ্রহণ স্বাভাবিক রাখেন।

ডাঃ রায় আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন। তাঁর দাবি, এই নির্বাচনে বিজেপি নিশ্চিত জয় অর্জন করবে এবং আগামী দিনে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *