মরিগাঁওয়ে মোট ভোটার সংখ্যা ৭,৬৬,৫৮৮, কাল ভোটকেন্দ্রে রওনা হবে ৪৭২৪ জন ভোটকর্মী

Spread the news

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রসঙ্গে মঙ্গলবারে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অনামিকা তেওয়ারি একটি সংবাদমেল সম্বোধন করেন। জেলা কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার  নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, নির্বাচনের জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।  আগামী ৯ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তিনি সকলকে সময়মতো ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান। মরিগাঁও নির্বাচন জেলায় মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৭,৬৬,৫৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩,৮৬,৯৯২ জন। মহিলা ভোটার ৩,৭৯,৫৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। ৫২-জাগীরোড (অনুসূচিত জাতি) কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২,৫০,৪২৭ জন। তার মধ্যে ১,২৪,৮০৫ জন পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা ১,২৫,৬২০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। অন্যদিকে ৫৩-লাহরিঘাট কেন্দ্রে মোট ভোটার ৩,০৮,২৭২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১,৫৮,৯৯৩ জন, মহিলা ভোটার ১,৪৯,২৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। ৫৪-মরিগাঁও কেন্দ্রে মোট ভোটার ২,০৭,৮৮৯ জন। তার মধ্যে ১,০৩,১৯৪ জন পুরুষ, ১,০৪,৬৯২ জন মহিলা এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। মরিগাঁও নির্বাচন জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৯৬৮টি। জাগীরোডে ৩৩৫টি, লাহরিঘাটে ৩৫৫টি, মরিগাঁওয়ে ২৭৮টি। মহিলাদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫০টি। জাগীরোডে ২১টি, লাহরিঘাটে ২টি, মরিগাঁও ২৭টি এবং একটি কেন্দ্র বিশেষভাবে সক্ষম ভোটগ্রহণকারী আধিকারিক দ্বারা পরিচালিত। যুব ভোটগ্রহণকারী আধিকারিকের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা একটি এবং আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রতিটি কেন্দ্রে একটি। মরিগাঁও জেলায় প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা করা হয়েছে। ১০৩টি ভোটগ্রহণ কেন্দ্রে ২৮ জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, ৮৫ বছরের উর্ধ্বে জ্যেষ্ঠ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য “গৃহ ভোটদান” সুবিধা প্রদান করা হচ্ছে। মোট ভোটগ্রহণকারী আধিকারিক-কর্মচারীর সংখ্যা ৪৭২৪ জন। অর্থাৎ ১১৮১ জন  প্রিজাইডিং, প্রথম পোলিং, দ্বিতীয় পোলিং এবং তৃতীয় পোলিং আধিকারিক নিয়োগ করা হয়েছে।

মহিলাদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণকারী দলের জন্য পৃথক বিশ্রামকক্ষ, স্যানিটারি ন্যাপকিন ও প্রাথমিক চিকিৎসা কিট-সহ আরও কিছু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল মরিগাঁও মহাবিদ্যালয়ে স্থাপিত কেন্দ্র থেকে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন ভোটগ্রহণকারী আধিকারিক-কর্মচারীরা। ভোটগ্রহণের দিন জরুরি পরিস্থিতির মোকাবিলা করতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫টি করে (মোট ১৫টি) দ্রুত সাড়াদানকারী দল প্রস্তুত রাখা হয়েছে। মরিগাঁওয়ের মহিলা ভোটগ্রহণকারী আধিকারিক দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটগ্রহণকারী আধিকারিকদের যাওয়ার জন্য ই-অটোর ব্যবস্থা করা হয়েছে। জেলা কমিশনার ভোটগ্রহণ প্রক্রিয়া সুচারুরূপে সম্পন্ন করার ক্ষেত্রে সবার সহায়তা-সহযোগিতা কামনা করেন। আজকের সাংবাদিক মরিগাঁও পুলিশ সুপার প্রকাশ সোনোওয়াল, অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া শর্মা এবং নির্বাচন আধিকারিক ইন্দ্রজিৎ দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *