অমিত কলোয়ারের জোর প্রচার

Spread the news

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বড়খলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের শেষ দিনে জনসংযোগে এগিয়ে থাকার দাবি তুললেন কংগ্রেস প্রার্থী ডাঃ অমিত কলোয়ার। মঙ্গলবার এনআইটি বাইপাস সংলগ্ন এলাকায় এক নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি বলেন, জনসংযোগের মাধ্যমে তিনি বিপক্ষ বিজেপি প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ কলোয়ার বলেন, “বড়খলার মানুষ এবার একজন শিক্ষিত ও কর্মঠ বিধায়ক চান। বিজেপিকে পরাজিত করে কংগ্রেস নতুন করে নজির গড়বে এবং অসমে গৌরব গগৈর নেতৃত্বে সরকার গঠন হবে বলেই আমি আশাবাদী।”

এদিনের সভায় স্থানীয় কংগ্রেস সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। এখন দেখার বিষয়, ভোটের ফলাফলে এই প্রচারের প্রভাব কতটা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *