ইন্ডিয়া ক্লাবের ‘শ্রেষ্ঠ প্যাডলার’ পুরস্কার বিপ্রজিত পালের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বরাক উপত্যকা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ত্রিমুকুট জিতলেন বিপ্রজিত পাল। পুরুষ সিঙ্গেল এবং ডবলস খেতাব সহ অনূর্ধ্ব ১৭ বয়স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বিপ্রজিত পাল। ত্রিমুকুট জেতার সুবাদে প্রতিযোগিতার শ্রেষ্ঠ প্যাডলার হিসেবেও পুরস্কার বিপ্রজিত পাল।

এদিকে জোড়া খেতাব জিতেছেন দ্বিবিজা পাল ও বিপ্লজিত দেব। ছেলেদের অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়স গ্রুপের ডবলসে খেতাব জয় করেন শিলচরের প্যারা খেলোয়াড় বিপ্রজিত দেব। দ্বিবিজা পাল চ্যাম্পিয়ন হয়েছেন মেয়েদের অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ বিভাগে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাডমিন্টনে প্রতিশ্রুতিবান খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন থাজা চানু। টেবিল টেনিসে সেরা প্রতিভাবান খেলোয়াড়ের পুরস্কার পান স্নিঘাজিত দেব।

একনজরে টেবিল টেনিসের ফল -ছেলেদের অনূর্ধ্ব ১১: চ্যাম্পিয়ন-শ্রীময় বণিক, রানার্স-সৌরভ শর্মা। অনূর্ধ্ব ১৩: চ্যাম্পিয়ন-এম জেনিথ সিংহ, রানার্স-শ্রীময় বণিক। অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন-বিপ্রজিত দেব, রানার্স-দৃষ্টান্ত রায়। অনূর্ধ্ব ১৭-চ্যাম্পিয়ন-বিপ্রজিত পাল, রানার্স- বিপ্রজিত দেব। ১৯-চ্যাম্পিয়ন-বিপ্রজিত রানার্স-যশরাজ পাল। পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন-বিপ্রজিত পাল এবং রানার্স প্রিয়াংশু পাল।

পুরুষ ডবলস: চ্যাম্পিয়ন-বিপ্রজিত পাল ও রাজীব দেব, রানার্স: বিপ্রজিত দেব ও অভিনব দে জুটি। মেয়েদের গ্রুপে অনূর্ধ্ব ১১ চ্যাম্পিয়ন সোহিনী ভট্টাচার্য, রানার্স-রুদ্রাক্ষী নাথ। অনূর্ধ্ব ১৩: চ্যাম্পিয়ন-আরোহী নাথ, রানার্স-প্রতিক্ষা পাল। অনূর্ধ্ব ১৫: চ্যাম্পিয়ন-দ্বিবিজা পাল, রানার্স-রাহিনী দেব। অনূর্ধ্ব ১৭: চ্যাম্পয়ন-দ্বিবিজা পাল, রানার্স-রাহিনী দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *