বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : জাতীয় তদন্ত সংস্থার আদালত NIA-এর জিজ্ঞাসাবাদের পর ৬ জন ইউক্রেনীয় এবং একজন মার্কিন নাগরিককে ৩০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা ভিসা নিয়ে ভারতে এসে সংরক্ষিত এলাকা মিজোরামে প্রবেশ করে। এরপর তারা মায়ান্মারে গিয়ে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
NIA-র দাবি, তারা মায়ান্মারে প্রশিক্ষণ নিয়েছিল এবং সেখানে ওই জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকেও প্রশিক্ষণ দিচ্ছিল। এই গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহী সংগঠনগুলোর যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া, ইউরোপ থেকে ভারতের মাধ্যমে তারা বিপুল পরিমাণ ড্রোনের চালান এনেছিল বলেও অভিযোগ।



