বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : মরিগাঁও জেলায় ব্রহ্মপুত্র নদে এক মর্মান্তিক নৌদুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। মৈরাবাড়ির নিকটবর্তী ভজাইখাইটি এলাকায় যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকেই ব্রহ্মপুত্রের জলে তিনজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তবে এই দুর্ঘটনায় ১৭ জন পুরুষ ও মহিলা কোনওরকমে প্রাণে রক্ষা পান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, টুলুঙা নৌকায় যাত্রী পরিবহনের সময়ই এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৫ বছরের কিশোর মুবাশ্বের আহমেদ। এছাড়াও এখনও পর্যন্ত সন্ধান মেলেনি ৭০ বছর বয়সী ওয়াহেদ আলি এবং ৩৫ বছর বয়সী আইনুল হকের। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে।



