ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

Spread the news

৫ এপ্রিল : ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির বৈঠক চলাকালে এ হামলা হয়েচে।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ এবং আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। একই অঞ্চলের সুমি এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ভবনে আঘাত হানলে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছেন।

এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিকোপোল শহরে একটি বাজারে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হন। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলেও গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি তারা ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে। তবে কয়েকটি ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে এবং ধ্বংসাবশেষ ছয়টি স্থানে পড়েছে।

অন্যদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও পাল্টা হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। গভর্নর ইউরি স্লিউসার জানান, টাগানরগ শহরে হামলায় একটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লাগে এবং কয়েকজন গুরুতর আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *