বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : ধলাই কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। শাসক দলের পাশাপাশি বিরোধী দল কংগ্রেসও তৃণমূল স্তরে জনসংযোগ জোরদার করতে ধারাবাহিকভাবে পাড়া-মহল্লায় সভা-সমিতির আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় পূর্ব কুলিছড়া এলাকায় অনুষ্ঠিত এক ঘরোয়া সভায় চোখে পড়ার মতো জনসমাগম দেখা যায়। কোনও শীর্ষ নেতৃত্বের উপস্থিতি না থাকা সত্ত্বেও প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে। উপস্থিত বহু মানুষই এই ভিড়কে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুলেট বাড়িতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সম্পাদক জালাল আহমদ মজুমদার, আলতাফ হোসেন লস্করসহ দলের একাধিক স্থানীয় নেতা। অংশগ্রহণকারীদের উৎসাহ ও আগ্রহ ছিল উল্লেখযোগ্য।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জালাল আহমদ মজুমদার কংগ্রেস আমলে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান বিজেপি সরকারের কড়া সমালোচনা করে দাবি করেন, রাজ্যে দুর্নীতি বেড়েছে এবং এখনও বহু গ্রামে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক পরিষেবা পৌঁছায়নি।
তিনি আরও বলেন, গৌরব গগৈয়ের নেতৃত্বে রাজ্যে পরিবর্তন আসন্ন এবং জনগণ বিকল্প সরকার গঠনের পক্ষে মত প্রকাশ করছে। বক্তৃতার সময় তিনি কংগ্রেসের ঘোষিত পাঁচটি গ্যারান্টির কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও আর্থিক সহায়তা, যুবকদের জন্য কর্মসংস্থান, নারী সুরক্ষা ও ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষায় সাশ্রয়ী পরিষেবা এবং জমির পাট্টাসহ সামাজিক সুরক্ষা প্রকল্পের বিস্তার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতেও এ ধরনের ঘরোয়া সভায় বিপুল জনসমাগম নির্বাচনী আবহে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ধলাই কেন্দ্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ততই তীব্র হয়ে



