আবুধাবিতে আকাশপথে হামলা, প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ পড়ে আহত ৫ ভারতীয় সহ ১২

Spread the news

৪ এপ্রিল : সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা ড্রোন সদৃশ বস্তু) সফলভাবে রুখে দিল দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম। তবে সেই ইন্টারসেপশনের ফলে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবির আজবান (Ajban) এলাকায় ৫ জন ভারতীয় সহ মোট ১২ জন আহত হয়েছেন। শুক্রবার আবুধাবি (Abu Dhabi) মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

আবুধাবি মিডিয়া অফিসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ জানানো হয়েছে যে, এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রজেক্টাইলটি সফলভাবে ধ্বংস করা সম্ভব হলেও তার টুকরো আজবান এলাকায় ছড়িয়ে পড়ে। এই ধ্বংসাবশেষ থেকেই ওই এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে:”আজবান এলাকায় আকাশপথে হামলা রুখে দেওয়ার পর ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ঘটনায় আমরা নিয়মিত নজর রাখছি। এই ঘটনায় ৬ জন নেপালি এবং ৫ জন ভারতীয় নাগরিক সামান্য থেকে মাঝারি চোট পেয়েছেন। এছাড়া একজন নেপালি নাগরিক গুরুতর আহত হয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *