আজ থেকে ইন্ডিয়া ক্লাবে প্রাইজমানি ব্যাডমিন্টন, ৩ এপ্রিল থেকে টিটি

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দ্বিতীয় বরাক উপত্যকা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হচ্ছে বুধবার। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এদিকে, টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হবে ৩ এপ্রিল থেকে। এই দু’টি টুর্নামেন্ট নিয়ে ডাকা সাংবাদিক বৈঠকে যাবতীয় তথ্য তুলে দিয়েছেন দিয়েছেন ইন্ডিয়া ক্লাবের সহসভাপতি তথা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শুদ্ধসত্ত্ব চৌধুরী, সচিব সুমন্ত দাসরা।

সচিব জানান, ব্যাডমিন্টনে ছেলে-মেয়েদের মধ্যে রয়েছে অনেক গুলি গ্রুপ। অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭, পুরুষ, মহিলা ও ভেটেরান। পুরুষ, মহিলা ও ভেটেরান টুর্নামেন্টে থাকছে ট্রফির সঙ্গে প্রাইজমানিও। পুরুষ সিঙ্গেলসের প্রাইজমানি চ্যাম্পিয়ন ৫হাজার ও রানার্স ২৫০০ টাকা। ডাবলসে চ্যাম্পিয়ন ৬ হাজার ও রানার্স ৩ হাজার। ভেটেরানেও থাকছে অনুরূপ প্রাইজমানি।

সুমন্ত জানান, টিটি-তে আপাতত দুইটি গ্রুপ। তবে ইচ্ছুক প্রতিযোগীরা নাম লেখানোর পর প্রয়োজনে গ্রুপের সংখ্যা বাড়ানো হতে পারে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শুদ্ধসত্ত্ব চৌধুরী বলেন, পুরো ইভেন্টের ৬০ শতাংশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি ৪০ শতাংশের মধ্যে হতে পারে বিতর্ক প্রতিযোগিতা, ক্যুইজ, ফুটবল ও রাজ্য পর্যায়ের দাবা প্রতিযোগিতা। এবং সব শেষে সুন্দর একটি অনুষ্ঠান দিয়ে ১২৫ বছর পূর্তি উদযাপন সমারোহ সমাপ্ত হবে। সাংবাদিক বৈঠকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শুদ্ধসত্ত্ব চৌধুরী, সচিব সুমন্ত দাস সহ উপস্থিত ছিলেন সহসচিব পিনাক দে, কবির নি আহমেদ লস্কর ওসৌম্য চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *