চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান মণিপুরে, আটক তিন

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : মণিপুরে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। সোমবার মণিপুর পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে কাকচিং ও থাওবাল জেলায় মোট তিনজন অভিযুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাকচিং জেলায় হিয়াংলাম থানার অন্তর্গত ওয়াবাগাই থিংগেল লেইকাই এলাকা থেকে মায়েংবাম অমিতাপ সিংহ (৩২) ওরফে মুকাবালা ও খাবা-কে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন KCP (PWG)-এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ এবং স্বঘোষিত সার্জেন্ট মেজর পদে ছিলেন।

মণিপুর পুলিশ এক্স এ জানায়, ৩০ মার্চ  নিরাপত্তা বাহিনী অভিযানে নেমে কাকচিং জেলার হিয়াংলাম থানার অধীন এলাকায় তার নিজ বাসস্থান থেকে এই চাঁদাবাজকে গ্রেফতার করে।
অন্যদিকে, থৌবল জেলায় পৃথক অভিযানে RPF/PLA-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইয়াইরিপোক থানার অন্তর্গত ইয়াইরিপোক খোইরোম মাথক লেইকাই এলাকা থেকে ধৃতদের পরিচয় পাওয়া গেছে ইয়েংকোকপাম প্রেমচাঁদ (২৬) ওরফে চিংসাঙ্গাকপা এবং মৈরাংথেম নরেশ সিংহ (৩০) ওরফে চিংসাং হিসেবে।

পুলিশের দাবি, রাজ্যে অবৈধ চাঁদাবাজি ও জঙ্গি কার্যকলাপ রুখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *