রাধামাধব কলেজে দু’টি দেওয়াল পত্রিকা সহ নিউজ লেটারের উন্মোচন

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচর রাধামাধব কলেজের দু’টি দেওয়াল পত্রিকা সহ একটি নিউজ লেটারের উন্মোচন হল। সোমবার আনুষ্ঠানিক ভাবে ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ‘ক্রিয়েটিভ উইংস’ এর দ্বাদশ সংখ্যা ও শিক্ষা বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ‘এডুকেয়ার’ এর চতুর্থ সংখ্যা উন্মোচিত হয়েছে এবং ইংরেজি বিভাগের বিভাগীয় নিউজ লেটার ‘মাধবীয়ান ক্যুইল’ এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর হাত ধরে দেওয়াল পত্রিকা ও নিউজ লেটার এর উন্মোচন হয়। এতে কলেজের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। 

বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, দেওয়াল পত্রিকা ও নিউজ লেটার উন্মোচনের দ্বারা রাধামাধব কলেজের ইংরেজি ও শিক্ষা বিভাগ তাঁদের বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী প্রত্যেকেরই একাডেমিক পারফরম্যান্স, অ্যাকাডেমিক অগ্রগতি, অ্যাকাডেমিক কৃতিত্ব, বিভিন্ন ধরণের দক্ষতা সবকিছুকে এক জায়গায় করার প্রয়াস করেছে। আগামীতে ‘মাধবীয়ান ক্যুইল’ নিউজ লেটারটির অন্যান্য যে সংস্করণ বেরোবে সেখানে বিভাগের নানান রকম কার্য্যকলাপ ও পারফরম্যান্স লিপিবদ্ধ করা হবে এবং এটা নিঃসন্দেহে রাধামাধব কলেজ ইংরেজি বিভাগের মহৎ এক উদ্যোগ। তিনি আশা প্রকাশ করে বলেন সকলের সহযোগিতা থাকলে আগামীতেও ‘মাধবীয়ান ক্যুইল’কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে পাশাপাশি ‘ক্রিয়েটিভ উইংস’ ও ‘এডুকেয়ার’ এর নতুন নতুন সংস্করণ সফল ভাবে রূপায়ণ করা হবে।

এদিকে, রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সন্তোষ বরা দেওয়াল পত্রিকা এডুকেয়ার এর চতুর্থ সংখ্যার সফল উন্মোচনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজ টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক ড. কালীপদ দাশ, অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, ড. রুমা নাথ চৌধুরী, জুই নাথ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. জীবন দাশ, ড. সি এইচ মণিকুমার সিংহ, ডঃ বিধান বর্মণ, ড. সূর্য্যসেন দেব, ড. স্বর্ণালি রায় চৌধুরী, নম্রতা নাথ, বৈশালি চক্রবর্তী, দেবজানি দেব, শবনম সারংশা, রূপশ্রী নাথ, শ্রেয়শী চক্রবর্তী প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *