নিউ শিলচরে পদযাত্রা অংশ রাজদীপ রায়ের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : নিউ শিলচর মণ্ডলের ব্যবস্থাপনায় বিজেপি শিলচর বিধানসভা প্রার্থী ডাঃ রাজদীপ রায় রবিবার ব্যাপক পদযাত্রায় অংশ নেন। শিব কলোনি থেকে শুরু হওয়া পদযাত্রা পঞ্চায়েত রোড, চেংকুড়ি রোড, জাতীয় সড়ক হয়ে রাঙ্গিরখাড়ি পর্যন্ত বিস্তৃত ছিল। ৩০, ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড অতিক্রম করে এতে স্থানীয়বাসীর ব্যাপক সমর্থন লাভ করেন তিনি।পদযাত্রায় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যা শোনেন ডাঃ রাজদীপ রায়। যোগাযোগ, কর্মসংস্থান ও নাগরিক পরিষেবার উন্নয়নের আশ্বাস দেন তিনি। পরে বুথ ১৫৩-এর ‘মন কি বাত’-এর ১৩২তম পর্বে অংশ নিয়ে বলেন, মোদীজীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে শিলচর এগোচ্ছে।

এদিন প্রাক্তন সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শ্রদ্ধা জানান ডাঃ রায়। ইন্ডিয়া ক্লাব ও শিলংপট্টির সভায় উপস্থিত হয়ে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং দলের জয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস বলেন, দীপায়ন চক্রবর্তীর আমলে যেমন নিউ শিলচর মণ্ডল সাংগঠনিক করে গেছেন, আগামী দিনে সাংগঠনিক কাজকে তেমনই এগিয়ে  নেবেন। শশাঙ্ক শেখর পাল, বিমলেন্দু রায় সহ নেতাকর্মীরা কর্মসূচি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *