অসম বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ, ১৫ কংগ্রেস নেতা বহিষ্কৃত

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন তেজপুরের পল্লবী শইকিয়া, তিতাবরের ভাস্কর জ্যোতি বরুয়া, রহার মুকুট দাস, খোয়াঙের বিজু দুয়ারা এবং দলগাঁওর আইনুল হক।

এছাড়াও গৌরীপুরের আব্দুল মিঞা, চেঙার আফতাদুর আলি খান, উদারবন্দের তপন দাস, কাটিগড়ার সন্দীপ দাস এবং বরখলার জহিরুল ইসলাম বড়ভূঞাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

করিমগঞ্জের আজিজ আহমেদ খান, রামকৃষ্ণনগরের অনুপকুমার দাস, বকো-ছয়গাঁওর লাবণ্য বড়ো, ডিমরিয়ার নিতুল দাস এবং রঙাপারার গিরিন্দ্র কুমার ভূঞাকেও বহিষ্কারের তালিকায় রাখা হয়েছে।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির (APCC) সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এই ১৫ জন নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, এই নেতারা দল ও জোট প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *