শিলচরে মদ্যপ চালকের দৌরাত্ম্য, দুর্ঘটনায় গুরুতর জখম মহিলা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : শিলচরের অম্বিকাপট্টি চৌরঙ্গীতে শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। রাত প্রায় ১০টা নাগাদ AS01GK8007 নম্বরের একটি চারচাকা গাড়ি একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর পাশাপাশি রাস্তায় যানজটও সৃষ্টি করছিলেন। এই অবস্থাতেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটিকে ধাক্কা মারে গাড়িটি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান।

এদিকে, উত্তেজিত জনতা মদ্যপ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *