ধলাইয়ে দলবদ্ধ হামলা : গাড়ি ভাঙচুর, গুরুতর জখম মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ধলাই থানার অন্তর্গত হাওয়াইথাং গ্রামে দলবদ্ধ হামলার শিকার হলেন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াহিয়া বখতিয়ার লস্কর। শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গেছে, নিকট আত্মীয়ের বিয়েতে যোগ দিতে দুই দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। মাকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে গ্রামের রাস্তা থেকে প্রধান সড়কে ওঠার সময় দেখেন, কয়েকটি গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা রয়েছে। একাধিকবার হর্ন দেওয়ার পরও কোনও সাড়া না পেয়ে তিনি পাশের একটি বাড়িতে গিয়ে গাড়িগুলি সরানোর অনুরোধ জানান।
অভিযোগ, এর পরপরই একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় এবং তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় গুরুতর জখম হন অধ্যাপক লস্কর। তাঁর পাঁজরের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি মাথাসহ শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত লাগে।

বর্তমানে তিনি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় প্রায় ১০ জনের বিরুদ্ধে ধলাই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *