বরাক তরঙ্গ, ২৮ মার্চ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শনিবার পশ্চিমবঙ্গে প্রচার পর্ব শেষ করে গুয়াহাটি পৌঁছে এক বিশাল রোডশোতে অংশ নেন।।তিনি বড়ঝরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। এসময় দলের বরিষ্ঠ নেতা ভুবনেশ্বর কলিতা সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি একটি বর্ণাঢ্য রোডশোতে অংশ নেন। রোডশোটি শুরু হয় আর্য বিদ্যাপিট কলেজের মাঠ থেকে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে নেপালি মন্দির সংলগ্ন এলাকায় গিয়ে সমাপ্ত হয়।



