তিন নাবালক ভাইপো-ভাইঝিকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের, তদন্তে পুলিশ

Spread the news

২৮ মার্চ : তিন নাবালককে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই তিন জনকে খুন করেছেন তাদের কাকাই বলেও অভিযোগ। গলা কেটে তিন নাবালক ভাইপো-ভাইঝিকে খুন করার পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। বিহারের (Bihar) আউরঙ্গাবাদ জেলার ঘটনা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে আউরঙ্গাবাদ (Aurangabad) জেলার হাসাপুরা থানার খুটান গ্রামে। মৃতদের নাম অনীশ কুমার (১০), আয়ুস কুমার (৭) এবং অনুষ্কা কুমারী (৫)। তিন জনের বাবা গুড্ডু পালন ট্রেনের প্যান্ট্রি কারের (pantry car) কর্মী। শুক্রবার সকালেই তাদের কাকা আমন্ত পাল এই খুন করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ধারালো অস্ত্র দিয়ে তিন ভাইপো-ভাইঝির গলা কাটেন আমন্ত। তার পরেই ওই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তিনি পাটনা (Patna)-র একটি হাসপাতালে চিকিৎসাধীন।

দাউদনগরের এসডিপিও (SDPO) অশোক কুমার দাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরেই আমন্ত তাঁর ভাইপ-ভাইঝিদের খুন করেছেন। তবে কী কারণে এই নৃশংস খুনের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এই কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে বাইরে গিয়েছিলেন আমন্ত। ফিরে এসে দরজায় ধাক্কা মারেন তিনি। সেই সময়ে স্নান করছিলেন তাঁর বউদি অনিতা দেবী। সেই কারণে দরজা খুলতে একটু দেরি হয় তাঁর। এর পরেই ঘরে ঢুকে জোরে স্পিকার চালিয়ে তিন শিশুর গলা কেটে খুন করেন আমন্ত।

পুলিশ জানিয়েছে, একই ঘর থেকে উদ্ধার হয়েছে তিন শিশুর দেহ। তাদের দেহের পাশেই পড়েছিলেন আমন্ত। তাঁর গলাতেও একই অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *