দলীয় প্রার্থীদের সমর্থনে লক্ষীপুর ও উধারবন্দে জোর প্রচার সংখ্যালঘু মোর্চার

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : দলীয় প্রার্থীদের প্রচারে কোমর বেধে মাঠে নেমেছে সংখ্যালঘু মোর্চা কাছাড় জেলা কমিটি। জেলা সভাপতি আতাউর রহমান, উপসভাপতি তথা গুয়াহাটি উচ্চ আদালতের আইনজীবী জলাল উদ্দিন লস্কর, সম্পাদক আব্দুল রেজ্জাক, ময়না মিয়ারা বিজেপি প্রার্থীদের জোর প্রচার চালাচ্ছেন। লক্ষীপুরে বিজেপি প্রার্থী কৌশিক রায় ও উধারবন্দে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালাকে বিজয়ী করতে জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন আইনজীবী জলাল উদ্দিন লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার তারা লক্ষীপুর ও উধারবন্দে বিজেপি প্রার্থীদের পক্ষে বেশ কয়েকটি প্রচার সভা করেন। প্রচারে বেরিয়ে তারা সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান রাখেন।

জালাল উদ্দিন বলেন, রাজ্যে হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে পুনরায় সরকার গঠন হবে। সরকার পক্ষের বিধায়ক নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়। তৎসঙ্গে বিজেপি সরকার উন্নয়নে বিশ্বাসী। সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের বিজয়ী করার প্রয়োজনীয়তা রয়েছে। বিজেপি সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ সার্বিক ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন হয়েছে। বিনা পয়সায় চাকরি পাচ্ছেন শিক্ষিত যুবক যুবতীরা। বিজেপি সরকারের এমন চিন্তাধারা ও সার্বিক উন্নয়নের লক্ষ্য যথেষ্ট প্রশংসনীয়।গত পাঁচ বছরে পঞ্চাশ বছরের উন্নয়ন হয়েছে বলে দাবি করেন আইনজীবী জলাল। এদিন লক্ষীপুর ও উধারবন্দ বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি প্রচার সভা করে বিজেপি প্রার্থী কৌশিক রায় ও রাজদীপ গোয়ালাকে বিজয়ী করার জোরালো আহ্বান রাখেন। প্রতি প্রত্যেক প্রচার সভায় লক্ষ্যনীয় জনসমাগম পরিলক্ষিত হয়।               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *