সোনাবাড়িঘাটে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : সোনাবাড়িঘাটে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য। শুক্রবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধনের পর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সভাপতি আচার্য বলেন, সোনাই বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় কর্মীদের মাঠে নেমে জোরদার প্রচার চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে উল্লেখ করে সোনাই কেন্দ্রেও কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর, মণ্ডল কংগ্রেস সভাপতি আজিজুর রহমান চৌধুরী এবং জেলা সম্পাদক সামসুজ্জামান মজুমদার, নিজাম উদ্দিন চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *