খালেদ হত্যাকাণ্ড : গ্রেফতার মূল অভিযুক্ত, ধর্মনগরে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : অবশেষে ছয়দিনের মাথায় ধর্মনগরের রাগনা এলাকা থেকে মঙ্গলখালীর চাঞ্চল্যকর খালেদ হত্যা মামলার মূল অভিযুক্ত জহর উদ্দিন (সাব উদ্দিন)-কে গ্রেফতার করতে সক্ষম হল ধর্মনগর পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে রাগনা এলাকায় তার অবস্থানের খবর পেয়ে দ্রুত অভিযান চালায় পুলিশ এবং গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২১ মার্চ আগের বিবাদ জেরে সংঘটিত খুনের ঘটনাটি। বিপক্ষের হামলায় প্রাণ হারান খালেদ আহমদ নামের এক ব্যক্তি। আহত হন তার বড় ভাই জুনায়েদ আহমদও। নৃশংস হত্যাকাণ্ডের পর ধর্মনগর থানায় মামলা রুজু করা হয়। এদিকে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভে দেখা দেয় এলাকাবাসীদের মাঝে। ক্ষুব্ধ জনতা তিন অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শেষমেশ পুলিশ মূল অভিযুক্ত জহর উদ্দিনকে গ্রেফতার করে। ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *