সঙ্কটের আশঙ্কা! আজ সন্ধ্যায় দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

Spread the news

২৭ মার্চ : মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জ্বালানি সঙ্কটের আশঙ্কার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই বৈঠকে থাকছে না নির্বাচনী রাজ্যগুলি, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, যেখানে বিধানসভা নির্বাচন আসন্ন এবং আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে রাখা হয়নি। এই বৈঠকের প্রেক্ষাপট হিসেবে উঠে আসছে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি। ইরান, ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে চলা সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারতের প্রস্তুতি, জ্বালানি সরবরাহ, শক্তি নিরাপত্তা এবং বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষা— এই বিষয়গুলিই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *