মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : কাছাড় জেলার বড়খলা এলাকার ডলুতে বড়খলা পুলিশ ও এসএসটি দলের যৌথ অভিযানে ২৮ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার প্রাক্কালে বড়খলা থানার ওসি কুলেন্দ্রকুমার হুজুরির নেতৃত্বে এসএসটি দলের সহযোগিতায় ওই অভিযান চালানো হয়। অভিযানের সময় এএস ১১ জে ৮৫৭৭ নম্বরের একটি অল্টো গাড়ি তল্লাশি করে ২৮ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন মদ পাচারের অভিযোগে গাড়িসহ এক ব্যক্তিকে আটক করে বড়খলা থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তির বাড়ি হাতিছড়া এলাকায় বলে জানা গেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



