বিধায়কের ঠেলা-রিকশাওয়ালা নিয়ে মন্তব্যের প্রতিবাদ মিছিল সোনাবাড়িঘাটে

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : ভোটের মুখে বিতর্কের পিছু ছাড়ছে না সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বিতর্ক মন্তব্য করে ফের প্রতিবাদের মুখে পড়তে হল বিধায়কের। তিনি বলে ছিলেন কংগ্রেস প্রার্থী ঠেলা-রিকশাওয়ালার জন্য শক্তিশালী। এমন মন্তব্য করার পর সামাজিক মাধ্যমে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে পড়ে। প্রতিবাদের ঝড় উঠে। মঙ্গলবার রাতে ধনেহরি থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত অটো ও ঠেলা চালকরা বাহন নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করেন। মিছিলে তীব্র ভাষায় বিধায়কের মন্তব্যের নিন্দা জানান প্রতিবাদকারীরা।

প্রতিবাদকারীরা জানান, তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, তাই এমন মন্তব্য অসম্মানজনক। তাঁরা অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং ভোটের মাধ্যমে জবাব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *