১৫ মাসের কারাবাস শেষে দেশে ফিরলেন দুই ভারতীয়

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : প্রায় দেড় বছর পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন দুই ভারতীয় নাগরিক। ১৫ মাস ১৩ দিন কারাবাসের পর সোমবার দুপুরে খোয়াই সীমান্ত দিয়ে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, পহরমুড়ের ১০৪/১২ নম্বর গেট দিয়ে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দুই নাগরিককে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসকসহ বিএসএফ-এর শীর্ষ আধিকারিকরা।

সরকারি নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘদিন পর দেশে ফেরায় পরিবারে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *