যুদ্ধের আবহে কাতারে সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত ৬

Spread the news

২২ মার্চ : ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাব ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে কাতারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, রবিবার সকালে হেলিকপ্টারটি নিয়মিত ‘রুটিন ডিউটি’তে ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে।

কপ্টারটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। হেলিকপ্টারটি কোথা থেকে উড়েছিল, সেই তথ্যও এখনও প্রকাশ করা হয়নি।
ঘটনার পর কাতার সরকারের তরফে জানানো হয়েছে, রুটিন ডিউটির সময়ই এই দুর্ঘটনা ঘটে এবং প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *