হাইলাকান্দির দুর্গম এলাকাতেও ভোটের প্রস্তুতি, ময়দানে জেনারেল অবজারভার

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলার কাটলিছড়া সার্কলের অন্তর্গত ‘শ্যাডো অ্যারিয়া’ হিসেবে চিহ্নিত বিভিন্ন ভোটকেন্দ্র শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেন জেনারেল অবজার্ভার  জি. ভীরাপান্ডিয়ান (আইএএস)।পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে যোগাযোগ ব্যবস্থার অবস্থা এবং ‘অ্যাসিউরড মিনিমাম ফ্যাসিলিটিজ’ (এএমএফ)—যেমন পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ ও বসার ব্যবস্থা—উপলব্ধতা খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সরাসরি কথা বলে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তাঁদের মতামত ও প্রতিক্রিয়াও সংগ্রহ করেন।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের পরিদর্শনের মূল উদ্দেশ্য হল প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা। ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনও ভোটার যাতে বাদ না পড়েন, সে দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *