ময়নাতদন্ত কক্ষ থেকে ‘মৃত’ যুবকের জীবিত ফিরে আসা, চাঞ্চল্য, অস্বীকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

Spread the news

২০ মার্চ : ‘মৃত’ ঘোষণার পর ময়নাতদন্তের টেবিল থেকেই হঠাৎ উঠে বসেন এক যুবক! মধ্যপ্রদেশ-এর গুণা জেলা হাসপাতালের এই অবিশ্বাস্য ঘটনাকে ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসকদের দ্বারা মৃত ঘোষণা করার পরও প্রাণে বেঁচে ময়নাতদন্ত কক্ষ থেকে পালিয়ে আসা ওই যুবকের অভিজ্ঞতা সকলকে বিস্মিত করেছে।

সূত্রের খবর, মানসিক অবসাদের জেরে গত ১১ মার্চ বিষপান করেন ওই যুবক। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, চিকিৎসকরা সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা না করেই তাকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য পাঠান। পরে ময়নাতদন্ত কক্ষে বিবস্ত্র অবস্থায় হঠাৎ জ্ঞান ফিরে পেলে যুবকটি সেখান থেকে পালিয়ে এসে নিজের প্রাণ রক্ষা করেন।

এদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজকুমার ঋষিশ্বর সমস্ত অভিযোগ নস্যাৎ করে জানিয়েছেন, পুলিশি অনুমতি ও নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা ছাড়া কোনও মৃতদেহ ময়নাতদন্ত কক্ষে পাঠানো হয় না। যুবকের অভিযোগের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ নেই বলেও দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *