কাছাড়ে কংগ্রেসে বড় ধাক্কা, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তাপস দাস

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : কাছাড় জেলার রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী রইল। কংগ্রেসের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তাপস দাস আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শিলচরে আয়োজিত এক অনুষ্ঠানে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেবের উপস্থিতিতে এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাপস দাস দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর এই দলবদলকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তাপস দাসের অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, তাপস দাস বলেন, মানুষের স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই যোগদানের ফলে কাছাড় জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *