রাতেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রধানমন্ত্রীর পর অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত প্রায় ৮টার দিকে তিনি গুয়াহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে, একই সময়ে গুয়াহাটিতে  পৌঁছাবেন তেজস্বী সূর্যও। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য যুব সম্মেলনে অংশগ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই যুব সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও উপস্থিত থাকবেন।

এছাড়াও আগামীকাল দুপুর ১২টায় গুয়াহাটিতে প্রস্তাবিত প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের একাধিক শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা জানা গেছে। নির্বাচনের প্রাক্কালে অমিত শাহর অসম সফরকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *