১১ অক্টোবর : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে একটি বাড়ির বাইরে গুলি চালানোর পর ভেতরে ঢুকে হামলা চালান এক ব্যক্তি।
পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীর মরদেহও উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের ধারণা, নিজের ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গুলির শব্দ শুনে একটি বাড়িতে তাদের ডাকা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্দুকধারীকে প্রথমে বাড়ির বাইরে দেখা যায়।




