কাতিরাইলের মোহনপুরে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের পঞ্চম চক্ষু পরীক্ষা শিবির

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের লায়ন্স বর্ষ ২০২৬–২৭-এর পঞ্চম চক্ষু পরীক্ষা শিবির কাতিরাইলের মোহনপুরে সফলভাবে অনুষ্ঠিত হয়।

শিবিরে মোট ৯০ জন রোগীর নাম নথিভুক্ত করে চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৫ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য শিলচরের লায়ন্স আই হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৯ জন রোগীকে আগামী ২৩ নভেম্বর অস্ত্রোপচারের জন্য পাঠানো হবে।

এছাড়াও, দৃষ্টিশক্তির উন্নতির জন্য প্রয়োজন অনুযায়ী ২৬ জোড়া চশমা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

সাধারণ মানুষের কাছে সহজলভ্য চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যার প্রতিকার করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য। সার্বিক সহযোগিতায় ছিল লায়ন্স আই হসপিটাল শিলচরের চক্ষু বিশেষজ্ঞ দল, বিভিসিএল। পাশাপাশি সকলের সুষ্ঠু ব্যবস্থাপনায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। মানবসেবার মহান ব্রতকে সামনে রেখে এধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজের অসহায় ও প্রয়োজনমন্দ মানুষের কাছে আশার আলো পৌঁছে দেবে।

এদিন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষে মুকেশ কুমার আগরওয়াল, প্রদীপ্ত কুমার দে, সমরজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *