বরাক তরঙ্গ, ১৯ জুন : ভারতের পক্ষ থেকে ৯ জন বাংলাদেশিকে ‘পুশব্যাক’ করা হয়েছিল। তবে তাদের মধ্যে মাত্র ৪ জনকে গ্রহণ করেছে বাংলাদেশ। ফলে এখনও ৫ জন বাংলাদেশি সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।
জানা গেছে, বিজিবি-র আপত্তির কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। এর ফলে মানকাচর সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ঝালোরচর এলাকায় ২ জন এবং সাহাপাড়া এলাকায় ৩ জন বাংলাদেশি এখনও নো-ম্যানস ল্যান্ডে আটকে রয়েছেন। টানা ১২৫ ঘণ্টারও বেশি সময় ধরে তারা সীমান্তের ওই এলাকায় মানবেতর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।



