নিয়ন্ত্রণ হারিয় গাছে সজোরে ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : রঙিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার ভোররাতে রঙিয়ার বালাগাঁও এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, দ্রুতগতির একটি টাটা নেক্সন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় AS 19Y 0780 নম্বরের টাটা নেক্সন গাড়িটি। গাড়ির দরজা ভেঙে স্থানীয় বাসিন্দারা দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, গাড়ির ভিতর থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার হয়েছে। পাশাপাশি, চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণেও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর লেখা পর্যন্ত মৃত দুই যুবকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *