গোলাঘাটে ACS আধিকারিক দেবেশ্বর বরার অট্টালিকায় ভিজিল্যান্স সেলের অভিযান

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : গোলাঘাট শহরে অভিযান চালাল মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স সেল। শহরের ১১ নম্বর ওয়ার্ডের চন্দন নগর এলাকায় অসমের ACS আধিকারিক দেবেশ্বর বরার সঙ্গে সম্পর্কিত একটি নির্মীয়মাণ পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়।

জানা গেছে, ওই অট্টালিকাটি দেবেশ্বর বরার স্ত্রীর নামে রয়েছে। বর্তমানে ভবনটির নির্মাণকাজ চলছে। এই সম্পত্তিকে কেন্দ্র করেই ভিজিল্যান্স সেলের আধিকারিকরা অভিযান চালান।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ধেমাজি জেলার জেলা উন্নয়ন কমিশনার (DDC) দেবেশ্বর বরাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে ভিজিল্যান্স কর্তৃপক্ষ।

এর আগে দেবেশ্বর বরার গুয়াহাটির বাসভবনেও অভিযান চালিয়েছিল ভিজিল্যান্সের দল। এবার গোলাঘাটে তাঁর স্ত্রীর নামে থাকা নির্মীয়মাণ অট্টালিকায় অভিযান ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানে কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *