পশ্চিম কার্বি আংলঙে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : পশ্চিম কার্বি আংলঙ জেলার গেলানি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি একটি বাইককে কেন্দ্র করে ঘটেছে বলে জানা গেছে।

মৃত দুই যুবকের নাম পিন্টু মরাক এবং বিশাল সাংমা। একই দুর্ঘটনায় অভি মরাক নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন যুবকই একটি বাইকে করে যাত্রা করছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *