বরাক তরঙ্গ, ৯ মে : মরিগাঁও জেলার লাহরিঘাটের বোয়ালগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহমারা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। শনিবার বিকেল ৫ টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি পরিবারের বাসগৃহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নাম হলো আবুল কাসেম ও জিয়াবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি আসার আগেই স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন এত ভয়াবহ ছিল যে অগ্নিনির্বাপক বাহিনী আসার সময় পর্যন্ত স্থানীয়দের চেষ্টা না থাকলে অবস্থা আরও বিস্তৃত আকার ধারণ করতে পারত বলে স্থানীয়রা জানান। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের সঞ্চিত অর্থ, শিক্ষাগত সনদসহ জরুরি নথিপত্র আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে, আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে সন্দেহ করছেন স্থানীয়রা।



