আমিরশাহিতে ইরানের হামলায় আহত তিন ভারতীয়

Spread the news

৫ মে : পশ্চিম এশিয়ার যুদ্ধে নতুন করে বাড়ল উত্তেজনা। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ অঞ্চলে ইরানের হামলায় আহত তিন ভারতীয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি। ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বিবৃতি জারি করে কড়া ভাষায় নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

জানা গিয়েছে, সোমবার সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহর পেট্রলিয়াম ইন্ডাস্ট্রিজ়-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তার জেরে সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। এই ঘটনায় তিনজন ভারতীয় নাগরিক আহত হন। এ ছাড়া বিপুল ক্ষয়ক্ষতি ঘটেছে বলে খবর।

ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে যে, ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

UAE জানিয়েছে, সোমবারের এই হামলায় ইরান চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের মতে, তিনটি ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা প্রতিহত করা হয় এবং চতুর্থটি সমুদ্রে পড়ে যায়। কিন্তু লক্ষ্যভেদে সফল হয় ইরানের পাঠানো একটি ড্রোন। সেই হামলায় দেশের জ্বালানি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ফুজাইরাহ তেল শোধনাগারে আগুন লেগে যায়।

ফুজাইরাহ-এর এই হামলাকে ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পরে প্রথম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। ফলে পশ্চিম এশিয়ায় ফের সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *