পোষ্য হাতির আক্রমণে প্রাণ হারালেন মাহুত

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মে : দেড়গাঁওয়ের মলাই কুমার গাঁয়ে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পোষ্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মাহুত। মৃতের নাম প্রশান্ত ভূঞা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, ‘রাম প্রসাদ’ নামের একটি পোষ্য হাতি দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিল এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই হাতিটি ক্ষিপ্ত হয়ে মাহুত প্রশান্ত ভূঞার উপর আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে বনদপ্তর ও পুলিশ প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *