দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সুপ্রিম কোর্টের নির্দেশ দীর্ঘ ১৭ বছরেও বাস্তবায়িত না হওয়ার প্রতিবাদে দুই দিনের কর্মবিরতি ও ধরনা কর্মসূচি পালন করছেন অসমের বিচার বিভাগীয় কর্মচারীরা। সারা অসম জুড়ে চলা এই কর্মসূচিতে সামিল হয়েছেন শিলচরের বিচার বিভাগীয় কর্মচারীরাও। আন্দোলনকারীদের দাবি, ২০০৯ সালে সুপ্রিম কোর্টের শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ জারি হলেও আজ পর্যন্ত তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিষেবা বিধি প্রণয়ন, নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা, বিশেষ ভাতা চালু, লোক আদালতে কর্মরত কর্মীদের পারিতোষিক নির্ধারণ, বেতন কাঠামোর অসঙ্গতি দূরীকরণ, চিকিৎসা ব্যয়ের প্রতিপূরণ, স্থায়ী ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং জাতীয় পেনশন প্রকল্প (এনপিএস)-এর আওতাভুক্ত কর্মীদের পুরনো পেনশন প্রকল্পে (ওপিএস) অন্তর্ভুক্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি এখনও বাস্তবায়িত হয়নি। এর ফলে বহু বিচার বিভাগীয় কর্মচারী তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ সংগঠনের।
ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্ধেশ্বর মিশ্র, সম্পাদক শিবাজী চক্রবর্তী, সহকারী সম্পাদক বিশ্বজিৎ দেব ও সাতরূপা পাল এবং কোষাধ্যক্ষ বিধায়ক চৌধুরী। সভাপতি সিদ্ধেশ্বর মিশ্র বলেন, “এগুলি নতুন কোনও দাবি নয়। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের উচিত দ্রুত এই নির্দেশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।” তিনি আরও জানান, আপাতত শান্তিপূর্ণভাবে



