বরাক তরঙ্গ, ২৬ মে : যোরহাটের মালৌপাম এলাকায় সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান বাবা সভাই দরবধরা। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে বাবা সভাই দরবধরা ও পুত্র বিপ্লব দরবধরার মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত বিপ্লব দরবধরা ধারালো অস্ত্র দিয়ে পিতার উপর হামলা চালায় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সভাই দরবধরাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই অভিযুক্ত বিপ্লব দরবধরাকে আটক করা হয়েছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।



