দুর্বিন টিলার উন্নয়নে প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত, গ্রামবাসীর সর্বসম্মতি

Spread the news

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শ্রীশ্রী চণ্ডী মাতা মন্দির সংলগ্ন দুর্বিন টিলার সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যায়নে বিশেষ প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীশ্রী চণ্ডী মাতা মন্দির নির্মাণ ও উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত গ্রামবাসীরা সর্বসম্মতিক্রমে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের পক্ষে মত প্রকাশ করেন। সভায় গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এলাকার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শ্রীশ্রী চণ্ডী মাতা মন্দির সংলগ্ন দুর্বিন টিলার ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, দুর্বিন টিলাটিকে আনুষ্ঠানিকভাবে শ্রীশ্রী চণ্ডী মাতা মন্দির নির্মাণ ও উন্নয়ন কমিটির আওতাভুক্ত করা হবে। একইসঙ্গে টিলাটির সৌন্দর্যায়ন, পরিকাঠামোগত উন্নয়ন এবং পর্যটন ও ধর্মীয় গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে কমিটির উদ্যোগে একটি উপযুক্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মন্দির নির্মাণ ও উন্নয়ন কমিটির সভাপতি বীরভদ্র সিং, পূজা কমিটির সভাপতি ভানু দুষার, গৌরাঙ্গ দাস, শিবকুমার আকুড়া, গণশ্যাম রবিদাস, পুতুলচন্দ্র বাগদি, শুভাশ চন্দ্র, রাজু গিরি, গোবিন্দ ঘোষ, সাধন গোয়ালা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দুর্বিন টিলার উন্নয়নে এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত গ্রামবাসীরা। তাঁরা একযোগে টিলাটির সৌন্দর্যায়ন ও সার্বিক উন্নয়নের পাশাপাশি প্রস্তাবিত প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *