বাব আল-মান্দেব থেকে সেনা সরিয়ে এডেনের প্রতিরক্ষায় ইয়েমেনি বাহি
১৬ নভেম্বর : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়ে এডেন ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা জোরদার করছে সউদী আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। এতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথটির কাছে হুতিদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রবিবার দক্ষিণ ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেবসংলগ্ন…
