খোয়াই হাতকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : ত্রিপুরার খোয়াই জেলার হাতকাটা বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার সকালে বাজার সংলগ্ন অসিত শুক্লবৈদ্যের বসতবাড়িতে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা ঘরজুড়ে ছড়িয়ে পড়ে এবং সংলগ্ন খড়ের গাদাতেও আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ…

Read More

অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইক-স্কুটির সংঘর্ষ, মৃত্যু যুবকের, আহত তিন

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : ভয়াবহ দুর্ঘটনা! অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইক-স্কুটির সংঘর্ষে মৃত্যু ঘটল এক যুবকের। আহত হয়েছেন তিনজন। আগরতলা–সাবরুম ৮নং জাতীয় সড়কের সাচিরামবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। দু’টি বাইক ও একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত চার যুবক। জানা যায়, সুহন ত্রিপুরা নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল ও…

Read More

দু’টি বাইকের মুখোমুখি প্রাণ হারালো তিন যুবক

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : ত্রিপুরার পশ্চিম জোলাইবাড়ি এলাকায় বুধবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। জোলাইবাড়িতে দু’টি বাইকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিন তরুণ মুকেশ ত্রিপুরা, প্রিয়াংশু দত্ত এবং বিপ্লব শীল। স্থানীয় সূত্রে জানা যায়, TR03E-3200 এবং TR08D-7407 নম্বরের দুটি বাইক দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে এসে প্রচণ্ড জোরে ধাক্কা…

Read More

অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম, দক্ষ নার্সিং স্টাফ বাপ্পা মজুমদারের তৎপরতায় রক্ষা পেল মা ও নবজাতক

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : দক্ষ নার্সিং স্টাফ বাপ্পা মজুমদারের তৎপরতায় রক্ষা পেল মা ও নবজাতক। অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন এক মহিলা। ঘটনাটি ত্রিপুরার অমরপুর মহকুমার। বাপ্পা মজুমদারের একাজ সমাজে এক অনন্য মানবিক দৃষ্টান্ত হয়ে দাঁড়াল। জানা যায়, অমরপুরের বীরকুমার পাড়া থেকে মহকুমা হাসপাতালে আনা হচ্ছিল এক প্রসববেদনায় কাতর গর্ভবতী মহিলাকে। কিন্তু পথেই শুরু হয়…

Read More

পানীয়জলের দাবিতে উত্তাল লালছড়া, অবরোধ

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : পানীয়জলের ন্যায্য দাবিতে প্রমীলা বাহিনীর নেতৃত্বে সড়ক অবরোধ। জানা গেছে, উত্তর ত্রিপুরায় দীর্ঘদিন ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছিলেন লালছড়া এলাকার বাসিন্দারা। অভিযোগ, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও সঠিকভাবে পাইপলাইনে জল পৌঁছায় না তাদের ঘরে। নিত্যদিনের ব্যবহার তো দূরের কথা, রান্না, পান করা কিংবা জরুরি প্রয়োজনে জল সংগ্রহ করতেও চরম দুর্ভোগে…

Read More

রেলস্টেশনে দুই সন্দেহভাজন নেশা কারবারি আটক, থানায় উত্তেজনা

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : রেলস্টেশনে দুই সন্দেহভাজন নেশা কারবারিকে আটক করে পুলিশ। ঘটনাটি  ত্রিপুরার যোগেন্দ্রনগর রেলস্টেশনের। শুক্রবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দু’জন সন্দেহভাজন নেশা কারবারিকে আটক করেছে। ধৃতরা হলেন শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন এবং বিহারের শ্যামকুমার সিং। যদিও তাদের কাছ থেকে কোনও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার…

Read More

কমিশন বাণিজ্য! বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে সড়ক অবরোধে এলাকাবাসী

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বিধায়ক রামপদ জমাতিয়ার কথিত কমিশন বাণিজ্যে অতিষ্ঠ হয়ে ফেটে পড়ল জনমনে ক্ষোভ। শুক্রবার সকাল ১০টা থেকে পশ্চিম খুপিলঙের বাসিন্দারা উদয়পুর–খুপিলং–আঠারভোলা সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন। ফলে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। অভিযোগ, বছরের পর বছর ধরে এলাকার উন্নয়নে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেননি বিধায়ক।…

Read More

ধর্মনগরে অগ্নিগর্ভ পরিস্থিতি, পুলিশ সুপারের কার্যালয় চত্তরে বিধায়কের ওপর আক্রমণের চেষ্টা

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : দু’দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধর্মনগরে। বৃহস্পতিবার দলীয় পতাকা হাতে নিয়ে প্রকাশ্যে বিরোধী দলের বিধায়কের ওপর আক্রমণের চেষ্টা—এমন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হল খোদ জেলা পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে। প্রশাসনের চোখের সামনে এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ নাগরিকদের মধ্যে। বুধবার উত্তর…

Read More

শনিছড়ায় শিশু হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, পুলিশের তৎপরতায় স্বস্তি জনমনে

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ত্রিপুরার উত্তর জেলার শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিলা এলাকায় স্কুল থেকে ফেরার সময় মা ও শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শিশুর। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় এলাকায় নেমে এসেছিল তীব্র আতঙ্ক, তবে পুলিশের দ্রুত পদক্ষেপে…

Read More

উদয়পুরে চাঞ্চল্য! গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবক-ছাত্রীর

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ভয়ঙ্কর কাণ্ড! গাড়ির ভেতরে বন্দুকের গুলিতে মৃত্যু ঘটল ছাত্রীর। হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারালো গুলিবিদ্ধ যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উদয়পুরের হোলাক্ষেত রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যায় পেরাতিয়া বনকুমারীস্থিত শালবাগানের স্থানীয় মানুষজন একটি চারচাকা গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় যুবক ও ছাত্রীকে দেখতে পান। মুহূর্তের মধ্যে এলাকায় তৈরি হয় তীব্র…

Read More