জলাভূমি, জীবিকা ও সমাজ নিয়ে শনবিলে সেমিনার আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : বিশ্ববিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে গবেষণাকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিল আসাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার শনবিলের মৌকম কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এনইসি ও ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় আয়োজিত হল একদিনের জাতীয় সেমিনার। বিষয় ছিল ‘উত্তর-পূর্ব ভারতের জলাভূমি, জীবিকা ও সমাজ’। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোজাইর…
