তপশিলি মর্যাদা, জমির মালিকানা ও দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ আদিবাসী জনগোষ্ঠীর

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বরাক উপত্যকার আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার দাবিতে বৃহস্পতিবার কেঁপে উঠল জেলা সদর শিলচর। অল অসম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখা ও বরাক ভ্যালি আদিবাসী সংঘের উদ্যোগে হাজারেরও বেশি আদিবাসী শ্রমিক ও ছাত্রসমাজের বিভিন্ন দাবিতে স্লোগানে উত্তাল হয়ে উঠে। এদিন বেলা এগারটায় নরসিংটোলার ময়দানে জমায়েত হয়ে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড…

Read More

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শিলচরে বিভিন্ন অনুষ্ঠান মহিলা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কম্বল বণ্টন সহ বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি। বুধবার সকালে শিলচর ইন্দিরা ভবনের প্রাঙ্গণে স্থাপিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে, রাজ্য মহিলা কংগ্রেসের…

Read More

ক্লোজার–মার্জার নীতিতে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা এবং ক্লোজার–মার্জার নীতি প্রয়োগ করে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধ না করার দাবিতে বুধবার এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ৫০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করা হয়। গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা আজ শিলংপট্টিস্থ বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের…

Read More

শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা, মতভেদ থাকলেও এক সুরে উন্নয়নের ডাক

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : শহরের যানজট নিরসনে প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে বঙ্গভবনে আয়োজিত নাগরিক সভা ঘিরে নানা মত উঠে এলেও শেষ পর্যন্ত উঠে আসে একীভূত বার্তা। শিলচরের উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ হোক এমনটাই মত প্রকাশ করেন নাগরিকরা। বুধবার সভার আয়োজন করেছিল প্রশাসন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, অসিত দত্ত,…

Read More

ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি, মামলা সংখ্যালঘু মোর্চার

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সমীর উদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে বুধবার শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল। একই সঙ্গে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানিয়েছেন। মামলা দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি…

Read More

‘মায়াবিনী’ দিয়ে দু’দিনের অবস্থান ধর্মঘট শুরু কন্ট্রেকচ্যুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যদের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিভিন্ন দাবি ও সমস্যার প্রতিবাদে অবস্থান ধর্মঘটে সামিল হলেন অল অসম কন্ট্রেকচ্যুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যরা। শিলচর জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয়ে সংগঠনের কর্মকর্তারা জুবিন গর্গের ‘মায়াবিনী’ গান দিয়ে ধর্মঘটের শুরু করেন, যা মুহূর্তেই বিক্ষোভস্থলের পরিবেশকে আবেগময় করে তোলে। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্মীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন…

Read More

রাতদিন আকাশে যুদ্ধবিমানের চক্কর, ‘রেগুলার এক্সারসাইজ’ জানালেন সিনিয়র অফিসার

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : চার দিন ধরে কাছাড় জেলার আকাশে রাতদিন যুদ্ধবিমানের চক্করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন উঁকি  মারছে। কখনও একটু নিচে আবার কখন উপরের দিকে দুই বা এর বেশি যুদ্ধবিমান একসঙ্গে চক্কর কাটায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাটবাজারে এই চর্চা মানুষের মুখে। শুধু তা নয়, হঠাৎ করে চারদিন…

Read More

জুবিনের জন্মদিন পালন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০-৩০ সময়  বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গর্গের ৫৩তম জন্মদিন পালিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, আর্টস ও হিউম্যানিস্টের অর্ডিনেটর আশরাফ হোসেন সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা…

Read More

শিলচরে শিল্পী জুবিন গর্গের জন্মদিন উদযাপন আকসার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই স্মরণসভায় প্রথমে জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারপর জুবিনদাকে শ্রদ্ধা জানাতে সংস্থার সদস্যরা পরিবেশন করেন তাঁর জনপ্রিয় গান “মায়াবিনী”। পাশাপাশি বাংলা গানও পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি রূপম নন্দী পুরকায়স্থ বলেন, “আজ জুবিনদা আমাদের মাঝে নেই, কিন্তু…

Read More

শিলচরে হাজারো কণ্ঠে ‘মায়াবিনী’, জুবিনের জন্মদিনে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি

বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : অসমের হার্টথ্রব, কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ৫৩তম জন্মদিনে শিলচর রঙিন হয়ে উঠল হাজারো শিল্পী ও সঙ্গীতপ্রেমীর সমবেত কণ্ঠে। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও জুবিন অনুরাগীদের সমন্বয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ‘মায়াবিনী’ গানটি পরিবেশিত হয় হাজারো কণ্ঠে। অনুষ্ঠানের শুরুতে কেক…

Read More